এই উদ্ধার ও পানি নিষ্কাশন কার্যক্রমে সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম। প্রশাসনের এই তড়িৎ উদ্যোগে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রত দাশ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ এবং ইউপি সচিবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিনের টানা বর্ষণে কুতুবজোম ইউনিয়নের নিচু এলাকাগুলো তলিয়ে গিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছিল। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্নাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং যেখানে পানি আটকে ছিল, সেখানে প্রতিবন্ধকতা দূর করে পানি চলাচলের রাস্তা সুগম করে দেয়। কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় পানি নামতে শুরু করলে স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
দুর্যোগ মুহূর্তে প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কুতুবজোম ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম জানান, জনসাধারণের যেকোনো দুর্যোগে প্রশাসন সবসময় পাশে আছে। কুতুবজোমে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার খবর পাওয়ামাত্রই তারা টিম নিয়ে মাঠে নেমেছেন এবং পানি নিষ্কাশনের সব বাধা দূর করেছেন। বর্ষা মৌসুমে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত