সরওয়ার কামাল, মহেশখালী:: কক্সবাজারের মহেশখালী উপজেলায় অতিবর্ষণের ফলে প্লাবিত মাতারবাড়ী ইউনিয়নের ষাইটপাড়া ও সাইরার ডেইলসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। আজ ৮ই জুলাই দুপুরে প্লাবিত এলাকায় সশরীরে উপস্থিত হয়ে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম অসহায় ও দুর্গত পরিবারের মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ এবং মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিছবাহ উদ্দিন মজীদি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী এই ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত