সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: কক্সবাজারের ঈদগাঁওয়ে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক ফাউন্ডেশন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
মানবিক ফাউন্ডেশনের পরিচালক মনির আহমদের নেতৃত্বে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জেকে শান্তসহ মানবিক ফাউন্ডেশনের সদস্যরা।
মানবিক ফাউন্ডেশনের পরিচালক মনির আহমদ বলেন, “নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি বন্যাদুর্গত এলাকার জনসাধারণের যেকোন দুর্যোগ মোকাবিলায় মানবিক ফাউন্ডেশন সবসময় তৎপর ও সচেষ্ট। এই প্রাকৃতিক দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে মানবিক ফাউন্ডেশন।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত