সরওয়ার কামাল, মহেশখালী:: মহেশখালীতে উপজেলা প্রশাসন ও সিপিপি নেতৃত্বের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সিপিপি মহেশখালী উপজেলার টিম লিডার ও মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার কামাল চৌধুরীর নেতৃত্বে সিপিপির একটি প্রতিনিধি দল মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইমরান মাহমুদ ডালিম এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপকূলীয় দ্বীপ মহেশখালীর দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সার্বিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দুর্যোগকালীন সময়ে দ্রুত উদ্ধারকাজ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিপিপির কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।
উক্ত সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিপি কক্সবাজারের উপপরিচালক হাফিজুর রহমানসহ মহেশখালী উপজেলার সর্বস্তরের প্রতিটি ইউনিয়ন ও ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সিপিপি টিম লিডারবৃন্দ। সভায় উপস্থিত প্রতিনিধিরা দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত