সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: কক্সবাজারের ঈদগাঁওতে জমি জবর দখলের চেষ্টা পন্ড করে দিয়েছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী আব্দুল্লাহ বলেন, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের জন্য অধিগ্রহনকৃত জমির সামনে তাদের মালিকানাধীন ৫১ শতক জমি দখল করার চেষ্টা করে আসছিল জনৈক কাউছার। ইতোপূর্বে কাউছারসহ ৪ জনের বিরুদ্ধে ঈদগাঁও থানায় জিডি করেন তিনি। এর ফলে ক্ষিপ্ত হয়ে কাউছার শতাধিক লাঠিয়াল নিয়ে জমি দখল করতে নামে। ভূক্তভোগী থানায় বিষয়টি অবহিত করলে এসআই রাজীবের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কেউ আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত