গত ২৪ জুলাই ‘দৈনিক আপন কণ্ঠ’ পত্রিকার অনলাইন সংস্করণে “রোহিঙ্গাদের নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট করে দেওয়ার নামে প্রতারণা করে লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ” শিরোনামে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং চরম মানহানিকর। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে, রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন, এনআইডি কিংবা পাসপোর্ট সংক্রান্ত কোনো ধরণের কর্মকাণ্ডের সাথে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। প্রতিবেদনে আমার বিরুদ্ধে যে টাকা হাতিয়ে নেওয়ার কাল্পনিক অভিযোগ আনা হয়েছে, তা নিতান্তই মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে।
আমি কখনোই কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত ছিলাম না এবং এখনো নই। তাই এই ধরণের ভিত্তিহীন ও বানোয়াট সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত