মোঃ জয়নাল আবেদীন টুক্কু:: কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২২ লক্ষ টাকা ব্যায়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও প্রয়োজনীয় রড ব্যবহার না করে লিন্টার ঢালাই করার অভিযোগে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতা অধ্যাপক রফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি অর্থায়নে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ চলছে। কিন্তু কাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং নির্মাণবিধি না মেনে কাজ করায় লিন্টার ফাটল সৃষ্টির অভিযোগ ওঠে। সম্প্রতি রড ছাড়াই লিন্টার ঢালাইয়ের সচিত্র প্রমাণ মিলেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলম বলেন, “রড ছাড়া লিন্টার ঢালাই করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এভাবে নির্মাণকাজ হলে দেয়াল টেকসই হবে না এবং সরকারি অর্থের অপচয় হবে। তিনি একজন বিএনপির অদর্শ নেতা হিসেবে অনিয়ম মেনে নিতে পারে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয়রা বলেন নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের মধ্যেই বাউন্ডারি ওয়াল ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। ঠিক সময়ে পরিচালনা কমিটির সভাপতি হাত দেওয়ায় প্রশংসা করে
তারা দ্রুত নির্মাণকাজ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রকৌশলগত মান বজায় রেখে পুনরায় কাজ সম্পন্ন করার দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন,অনিয়মের বিষয়টি শুনেছেন দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট প্রকৌশল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তারা স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মানসম্মতভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত