সরওয়ার কামাল, মহেশখালী প্রতিনিধি:: মহেশখালী উপজেলা শাপলাপুর জলেয়ারমারঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই আগষ্ট সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটনের সভাপতিত্বে সহকারী শিক্ষক রবিউল হাসান রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন- শাপলাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম কাদের, এডহক কমিটির সদস্য উখিল আহমেদ, মাষ্টার ফরিদুল আলম, শাপলাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর মোহাম্মদ বাবুল, ফরিদা ইয়াছমিন, জাহাঙ্গীর আলম, শিহাব উদ্দিন, জিসান, হারাধন দে, আরফাতুল ইসলাম, শাকিল রানা সহ সকল শিক্ষকবৃন্দ।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত