আজিজুল হক রানা:: গতকাল ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে বান্দরবানের ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে অদম্য মেধাবী শিক্ষার্থী তাসপিয়া হাসান। ফলাফলের পর অর্জিত এই অসাধারণ অর্জনের আনন্দ ভাগাভাগি করে নিতে ও পেছনের কারিগরদের প্রতি শ্রদ্ধা জানাতে এক অনন্য ও আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। সাফল্যের এই বিশেষ মুহূর্তে বাবাকে সঙ্গে নিয়ে তাসপিয়া ছুটে যায় তার প্রিয় বিদ্যাপীঠ ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে, সাক্ষাৎ করে তাকে গড়ে তোলা প্রিয় শিক্ষকদের সঙ্গে।
দীর্ঘ শিক্ষাজীবনে যেসব শিক্ষক তাকে সন্তানের মতো স্নেহে আগলে রেখেছেন, প্রতিনিয়ত বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং প্রতিটি ভুল-ত্রুটি পরম মমতায় শুধরে দিয়ে সাফল্যের পথ সুগম করেছেন—তাঁদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই ছিল এই সাক্ষাতের মূল উদ্দেশ্য। বিদ্যালয়ের আঙ্গিনায় শিক্ষক ও শিক্ষার্থীর এই মিলনমেলা কেবল এক আনুষ্ঠানিকতা ছিল না, বরং তা হয়ে উঠেছিল শ্রদ্ধা ও ভালোবাসার এক অপূর্ব নিদর্শন।
তাসপিয়ার এই সাফল্যের পেছনে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষাবান্ধব ম্যানেজিং কমিটির সভাপতির অপরিসীম ভূমিকা রয়েছে। তাঁদের নিরলস পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা, আন্তরিকতা ও অকৃত্রিম ভালোবাসার কথা তাসপিয়ার পরিবার আজীবন অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে প্রকাশ করা হয়।
সন্তানের জীবনের অন্যতম শ্রেষ্ঠ এক সাফল্যের দিনে বাবার হাত ধরে বিদ্যাপীঠে আগমন এবং যাঁদের প্রত্যক্ষ অবদানে এই অর্জন, তাঁদের সামনে দাঁড়িয়ে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করার এই দৃশ্য উপস্থিত সকলকে দারুণভাবে ভাবুক ও আবেগপ্লুত করে তোলে।
তাসপিয়ার পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সকল সদস্যের প্রতি অসীম শ্রদ্ধা, ভালোবাসা ও চিরন্তন কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। একই সাথে মহান আল্লাহ যেন তাসপিয়ার আগামী পথচলা আরও সুন্দর, মসৃণ ও বরকতময় করেন এবং তাকে একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন—পরিবারের পক্ষ থেকে সকলের কাছে সেই দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত