মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৬৩০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
রবিবার (২৫ অক্টোবর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন।
আয়োজক সূত্রে জানা যায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় ৪ হাজার ৬৩০টি এবং রোয়াংছড়ি উপজেলায় ১ হাজার পরিবার পর্যায়ক্রমে এ সহায়তা পাবে।
বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান জেলার সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের চেয়ারপারসন মং থুই চিং মারমা, উপ-নির্বাহী পরিচালক চিন্ময় ম্রো এবং বান্দরবান গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত