ভ্রাম্যমাণ প্রতিনিধি:: উখিয়ার পালংখালীর ৮নং ওয়ার্ডের ফারিরবিলের পালংখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আব্দুল গফুর নামের এক অসহায় বৃদ্ধের বসতভিটা দখলে নিতে রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়েছে আবুল কালামের ছেলে সালমান, লোকমানের ছেলে আব্দুল আজিজ ও ইউসুফের ছেলে শফিক।
বসতভিটার মালিক আবদুল গফুন জানান,আমি পরিবার নিয়ে এই বসতভিটায় স্বাধীনতার আগে থেকেই বসবাস করে আসছি।এতো বছর পর হঠাৎ আবুল কালামের ছেলে সালমান,লোকমানের ছেলে আব্দুল আজিজ ও ইউসুফের ছেলে শফিক একদল রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এসে আমার বসতভিটা দখলে নিতে বসতভিটার প্রায় ২ হাজার বাঁশ ও গাছপালা সহ ঘেরা বেড়া ভেঙ্গে দেয়।
একপর্যায়ে আমি বাঁধা দিতে গেলে আমাকে মারধর করলে আমার সুর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা আমার বসতভিটা দখলে নিতে আবারো আসবে এবং প্রয়োজন হলে লাশ ফেলে দিবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
আব্দুল গফুর তার পরিবারের প্রাণের নিরাপত্তা ও বসতভিটা রক্ষায় জেলা পুলিশ সুপার সহ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন। এবিষয়ে দখলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
এলাকাবাসী জানান,আমরা দেখা আসছি আব্দুল গফুর পরিবার নিয়ে প্রায় ৭০ বছর ধরে এই বসতভিটার বসবাস করে আসছে। হঠাৎ একদল দখলবাজ রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে এসে তার বসতভিটা দখলে নিতে ভিটে বাড়ির গাছপালা ও ঘেরা বেড়া ভেঙ্গে দেয় এবং আব্দুল গফুরের পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার বলেন,আমরা অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত