মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা কর্মসূচির উপকরণ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী (কক্সবাজার)::  প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে স্থানীয় শিক্ষার্থী,নারী ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

তিনি বলেন,বর্তমান সরকার দেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, উপকূলীয় ও বিশেষ এলাকার জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম।

তিনি তাঁর বক্তব্যে বলেন,সরকারের সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন সহায়তা কর্মসূচির সুফল এখন তৃণমূল পর্যায়ে পৌঁছে যাচ্ছে।

শিক্ষা বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং সেলাই মেশিন নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

পাশাপাশি বাইসাইকেল শিক্ষার্থীদের যাতায়াত সহজ করে শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী শিক্ষার্থী, নারী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের হাতে শিক্ষা বৃত্তির চেক, সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেন অতিথিরা।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট