মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
পালংখালীতে রোহিঙ্গা সন্ত্রাসী দিয়ে বসতভিটা দখলে নিতে হামলা-ভাংচুর অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বান্দরবানের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী সমাজকল্যাণ সমিতি ও পাঠাগারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু সহকর্মীর স্মৃতিতে আবেগঘন শ্রদ্ধা, রিয়াদ আরাফাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আতাউল্লাহ বুখারী খাগড়াছড়িতে কংচাইরী মাস্টারকে সংবর্ধনা উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ যুবদল নেতা বশর আটক প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা মহেশখালীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০

বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৬৩০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

রবিবার (২৫ অক্টোবর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন।

আয়োজক সূত্রে জানা যায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় ৪ হাজার ৬৩০টি এবং রোয়াংছড়ি উপজেলায় ১ হাজার পরিবার পর্যায়ক্রমে এ সহায়তা পাবে।

বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান জেলার সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের চেয়ারপারসন মং থুই চিং মারমা, উপ-নির্বাহী পরিচালক চিন্ময় ম্রো এবং বান্দরবান গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট