মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বর্নিল আয়োজনে বান্দরবানে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা পালংখালীতে রোহিঙ্গা সন্ত্রাসী দিয়ে বসতভিটা দখলে নিতে হামলা-ভাংচুর অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বান্দরবানের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী সমাজকল্যাণ সমিতি ও পাঠাগারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু সহকর্মীর স্মৃতিতে আবেগঘন শ্রদ্ধা, রিয়াদ আরাফাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আতাউল্লাহ বুখারী খাগড়াছড়িতে কংচাইরী মাস্টারকে সংবর্ধনা উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ যুবদল নেতা বশর আটক প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

বর্নিল আয়োজনে বান্দরবানে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:: গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বান্দরবানে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বান্দরবান পার্বত্য জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। একই অনুষ্ঠানে জেলা শাখার ২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি। এ সময় গণঅধিকার পরিষদ (জিওপি) বান্দরবান জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ঘোষিত ২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. শহীদুর রহমান (সোহেল) এবং সদস্যসচিব হিসেবে মো. শাহাদাত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে নবনিযুক্ত আহ্বায়ক মো. শহীদুর রহমান (সোহেল) বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, আমরা সেই দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব। বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সোচ্চার থাকাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমরা চাই বান্দরবান জেলার প্রতিটি উপজেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত হোক। এ লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় কমিটি গঠন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে একটি সুসংগঠিত ও জনমুখী রাজনৈতিক শক্তি হিসেবে গণঅধিকার পরিষদকে গড়ে তুলতে আমরা কাজ করব।”

তিনি বলেন, “সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের প্রত্যাশা পূরণ, মানুষের ন্যায্য অধিকার আদায় এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার জন্য আমরা কাজ করতে চাই। কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে বান্দরবানের প্রতিটি এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই আমরা সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।”

সভায় বক্তারা বলেন, একটি রাজনৈতিক সংগঠনের শক্তির মূল ভিত্তি হচ্ছে সাংগঠনিক ঐক্য, আদর্শের প্রতি নিষ্ঠা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক। গণঅধিকার পরিষদকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও অধিকার আদায়ের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে জনসম্পৃক্ত কার্যক্রম বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ উদ্‌যাপনের উপলক্ষ নয়; বরং বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সংগঠনকে আরও গতিশীল করারও একটি গুরুত্বপূর্ণ সময়। বান্দরবানের প্রতিটি উপজেলায় সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত নেতাকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং বান্দরবান জেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট