সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী সমাজকল্যাণ সমিতি ও পাঠাগারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু সহকর্মীর স্মৃতিতে আবেগঘন শ্রদ্ধা, রিয়াদ আরাফাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আতাউল্লাহ বুখারী খাগড়াছড়িতে কংচাইরী মাস্টারকে সংবর্ধনা উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ যুবদল নেতা বশর আটক প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা মহেশখালীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০ মহেশখালীতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পেলেন কাজী নিরুতাজ বেগম

মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: বড় মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে আনোয়ার হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে ফকিরাঘোনা মিয়াজির পাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন বড় মহেশখালীর মুন্সীর ডেইল এলাকার মৃত তজু মিয়ার ছেলে। । তিনি বড় মহেশখালীর ‘বুশরা ডেকোরেশন’ দোকানে প্রায় দেড় বছর ধরে কাজ করতেন। জানা গেছে, মাত্র ৯ মাস আগে তিনি বিয়ে করেছেন এখনো কোন সন্তান হয়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে আনোয়ার বুশরা ডেকোরেশন দোকান থেকে মালামাল বোঝাই করে ট্রলি গাড়ি নিয়ে ফকিরাঘোনায় চলমান কাজে মালামাল দিয়ে আসার পথে মিয়াজির পাড়া এলাকায় পৌঁছালে ট্রলি গাড়িটির এক চাকা উল্টে যায় এবং তিনি চাকার নিচে পড়ে যান।

বুশরা ডেকোরেশনের মালিক জাহাঙ্গীর জানান, সকালেই তিনি তার দোকানের ৬ জন স্টাফকে বিভিন্ন চলমান কাজে পাঠিয়েছিলেন। আনোয়ারকে মালামাল নিয়ে ফকিরাঘোনায় কাজের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। তিনি বলেন, হঠাৎ করে এমন দুঃসংবাদ আসবে কল্পনাও করিনি। ছেলেটা খুবই ভালো ছিল, আমার দোকানে কাজ করছে প্রায় দেড় বছর হবে।

হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি জানান, আনোয়ারকে মুমূর্ষু অবস্থায় চাকার নিচে পড়ে থাকতে দেখে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারের সহকর্মীরা জানান, তিনি খুবই ভালো ছেলে ছিলেন। কয়েকদিন আগেই কাজ করতে গিয়ে তার হাত ভেঙে গিয়েছিল, সেখান থেকে সুস্থ হয়ে মাত্র কয়েকদিন হলো কাজে ফিরেছিলেন। এক সহকর্মী বলেন, এমন সংবাদ পেয়ে ছুটে এসেছি, খুব কষ্ট লাগছে। আমরা সবাই মিলে পিকনিকে যাওয়ার জন্য তার জন্যও জার্সি অর্ডার দিয়েছিলাম, এখন সেই জার্সিও তার স্মৃতি হিসেবে রয়ে যাবে। প্রতিবেদন লিখা পর্যন্ত আনোয়ারের মরদেহ বর্তমানে মহেশখালী হসপিটালে রয়েছে।

এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে ট্রলি গাড়ির চলাচলে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট