শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালী: সম্ভাবনার দ্বীপ থেকে কৌশলগত অর্থনৈতিক হাবে উত্তরণের গল্প উন্নয়নের মহাযজ্ঞে কতটা বদলেছে মানুষের জীবন? মহেশখালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত উদীয়মান প্রতিভা ইয়াসার আহমদ জীমের অকাল প্রয়াণে মহেশখালীজুড়ে শোক;  দুর্ঘটনার কারণ অনুসন্ধানের দাবি! মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুঃ পরিবারের দাবি পিটিয়ে হত্যা,তদন্তে পুলিশ! উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশু অপহরণ: আরও তিনজন গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শিক্ষার্থীদের পাশে পুলিশ: নেতিবাচক ধারণা ভাঙতে কক্সবাজারে পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ! প্রতিশ্রুতি মিলেছে,মূল্য মেলেনি, মন্ত্রী-এমপির আশ্বাসের পরও বাড়েনি লবণের দাম, সংকটে হাজারো প্রান্তিক চাষী! মানবিকতার আড়ালে স্বার্থের বাণিজ্য: দুর্যোগ আর অসহায়ত্বকে পুঁজি করার উৎসব! অনলাইন শপ Optiluxbd-এর প্রতারণা: লটারিতে জেতা বাইক ১ বছরেও পাননি রোহিঙ্গা যুবক একারাম

কুতবজোম ঘটিভাঙ্গা পানিবন্দী মানুষের ঘরে ঘরে ত্রাণ ও চিকিৎসাসেবা নিয়ে মহেশখালীর ইউএনও

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: দুর্যোগে শুধু ত্রাণসামগ্রী বিতরণেই সীমাবদ্ধ না থেকে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবাও পৌঁছে দিচ্ছে মহেশখালী উপজেলা প্রশাসন। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত উপকূলীয় জনপদে মানবিক উদ্যোগ হিসাবে ১১ জুলাই দুপুরে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা পানিবন্দী এলাকায় শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

ত্রাণ বিতরণের পাশাপাশি ইউএনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য সহকারীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ শিশু, বয়স্ক ও নারীদের খোঁজখবর নেন। এ সময় রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধের পরামর্শ এবং প্রেসক্রিপশন প্রদান করা হয়। ঘটিভাঙ্গা পানিবন্দী এলাকার মানুষেরা এই সেবায় স্বস্তি প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের সময় প্রশাসনের এমন মানবিক উপস্থিতি তাদের মধ্যে নতুন করে আস্থা সৃষ্টি করেছে।

ইউএনও ইমরান মাহমুদ ডালিম বলেন, “শুধু খাদ্যসহায়তা যথেষ্ট নয়। দুর্যোগে মানুষের স্বাস্থ্যঝুঁকিও সমান গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন প্রতিটি অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট