বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

বিটিআরসির আইন উপদেষ্টা মহেশখালীর সন্তান ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মামুন

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর আইন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজারের মহেশখালীর কৃতী সন্তান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরী। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে তাঁর এই মনোনয়নকে মহেশখালীর জন্য গৌরবের অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।

৩০ জুলাই বিটিআরসির ডেপুটি ডাইরেক্টর মাহবুবুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে আইন উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিটিআরসি দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এমন একটি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে মহেশখালীর সন্তান ব্যারিস্টার মামুনের মনোনয়ন পাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

মহেশখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরীর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে নতুন দায়িত্বে তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তারা।

স্থানীয়দের মতে, মহেশখালীর সন্তান হিসেবে ব্যারিস্টার মামুনের এই মনোনয়ন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো এলাকার জন্যও সম্মানের বিষয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সুযোগ তাঁর পেশাগত সক্ষমতার স্বীকৃতি বলেও মনে করছেন তারা।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, “বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এই দায়িত্ব পালনে মহেশখালীবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি। সবার দোয়া ও ভালোবাসা আমার পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট