বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

উখিয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

এম. এ. রহমান সীমান্ত:: কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ নুরুল হাসান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উখিয়া উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের টিএনটি মোড় এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, এএসআই (নিঃ) আকসাতুর রহমানের নেতৃত্বে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সন্দেহজনক আচরণের কারণে এক ব্যক্তিকে আটক করেন। বিষয়টি ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমেদ, পিপিএম-কে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় রাত্রিকালীন তদারকি ডিউটিতে থাকা পুলিশ পরিদর্শক (নিঃ) সুব্রত গোলদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে এপিবিএন ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় আটক নুরুল হাসানের দেহ তল্লাশি করে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নুরুল হাসান উখিয়া উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিঃ) সুব্রত গোলদার বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট