সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পেলেন কাজী নিরুতাজ বেগম মহেশখালীর কুতুবজোমে চিংড়িঘেরে অভিযান, আলোচিত আবুল কাসেম আটক কক্সবাজারে রিসার্টে আগুন: ১০জন নিহত: মামলায় মালিক-ম্যানেজারসহ আসামী-১৯,আটক-১ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান খাগড়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় কুতুবজোমে পুলিশে হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপি নেতা কারাগারে উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

বান্দরবান জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পেলেন কাজী নিরুতাজ বেগম

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

➤তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নারী খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা

আবদুর রশিদ, বান্দরবান থেকে ফিরে: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্ব পেয়েছেন জেলা মহিলা দলের সভাপতি ও জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম। জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মা ম্যা চিং স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। একই আদেশে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা পূর্ববর্তী অফিস আদেশ বাতিল করে জেলা পরিষদের সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর কাজী নিরুতাজ বেগম বলেন, জেলা পরিষদ সদস্য হিসেবে ক্রীড়ার টেকসই উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। শুধু বড় প্রকল্প গ্রহণ নয়, বরং জেলার প্রত্যন্ত ও প্রান্তিক এলাকায় ক্রীড়ার সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, “ক্রীড়ার মানসম্মত ও টেকসই উন্নয়নের জন্য বড় বড় প্রকল্প নিলেই হবে না। ক্রীড়ার সুযোগ-সুবিধা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তৃণমূল পর্যায় থেকেই প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে হবে এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ দিতে হবে।”

কাজী নিরুতাজ বেগম জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ক্রীড়া উন্নয়নের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিশেষ করে নারী ক্রীড়াবিদদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বান্দরবানের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অনেক প্রতিভাবান নারী খেলোয়াড় রয়েছেন। কিন্তু প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবে তাঁদের অনেকেই জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারছেন না। এ পরিস্থিতি পরিবর্তনে নারী খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও বিকাশের উপযুক্ত সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তারপরও আমি আন্তরিকভাবে চেষ্টা করব প্রধানমন্ত্রীর ঘোষিত ক্রীড়া পরিকল্পনার ভিশন প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে। বান্দরবানের প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে নেওয়াই হবে আমার অন্যতম লক্ষ্য।”

জেলা পরিষদের ক্রীড়া বিভাগের দায়িত্বকে নতুন সুযোগ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করে কাজী নিরুতাজ বেগম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, প্রশিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বান্দরবানের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন। কাজী নিরুতাজ বেগম বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জেলা পরিষদ সদস্য হিসেবে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে চাই। জেলার ক্রীড়া উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।”

নতুন দায়িত্ব পাওয়ার পর তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের জন্য সুযোগ সৃষ্টি, নারী ক্রীড়াবিদদের এগিয়ে নেওয়া এবং জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, কার্যকর উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বান্দরবানের ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট