রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ

মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি:: আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কায় অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়া ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মিনা চাকমার পাশে দাঁড়িয়েছে মহালছড়ি সেনা জোন। রোববার (৪ অক্টোবর) বিকেলে মহালছড়ির ৩ নম্বর ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি মুখ এলাকায় মিনার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেন সেনা জোনের প্রতিনিধিরা। একই সঙ্গে মিনার পড়াশোনার যাবতীয় খরচ বহনের ঘোষণা দেওয়া হয়। পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য পরবর্তীতে দুটি ছাগল দেওয়ার কথাও জানানো হয়েছে।

মিনা চাকমা মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হওয়া। আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পারার আশঙ্কায় গত ২১ সেপ্টেম্বর অভিমান করে সে বাড়ি থেকে চলে যায়। পরে বিষয়টি জানতে পেরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মহালছড়ি সেনা জোন।

এ সময় সেনা জোনের প্রতিনিধি ক্যাপ্টেন তাহমিদ সামিন, ইউপি চেয়ারম্যান রুপেন্ধু দেওয়ান, ইউপি সদস্য হেমন্ত বিকাশ চাকমা ও স্থানীয় কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহালছড়ি সেনা জোন কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ের মানুষের পাশে থেকে ভবিষ্যতেও তাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট