মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি:: মারাত্মক তীব্র অপুষ্টিতে (Severe Acute Malnutrition—SAM) আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা মানসম্মত করতে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের স্যাম ইউনিটে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, সরঞ্জামগুলোর যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ম্রাসা থোয়াই মারমা আরও বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কাজ করবে। জেলার সব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকদের নিয়ে বৈঠক করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।
স্বাগত বক্তব্যে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, খাগড়াছড়িতে স্যাম ও ম্যাম আক্রান্ত শিশুদের যে চিত্র পাওয়া গেছে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তা কমিয়ে আনার চেষ্টা চলছে। প্রকল্পের মাধ্যমে এসব শিশুকে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার ও সেবা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে।
অনুষ্ঠানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রিপল বাপ্পি চাকমা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রিপল চাকমা এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র নিউট্রিশন অফিসার রিমি চাকমা।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা ও মোশাররফ হোসেন, খাগড়াছড়ি সদর উপজেলার উপজেলা সমন্বয়কারী মিহির কান্তি ত্রিপুরা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং স্যাম ইউনিটের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্রাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সরঞ্জাম হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট