বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান খাগড়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় কুতুবজোমে পুলিশে হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপি নেতা কারাগারে উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

হলাপ্রুসাই মারমা, ​খাগড়াছড়ি প্রতিনিধি:: দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়িতে একটি ব্যতিক্রমী মানবিক কর্মসূচি সম্পন্ন করেছে। মঙ্গলবার দুপুরের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা ও ঔষধ বিতরণ আয়োজন করা হয়।

এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক এ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান,পানছড়ি সাব জোনের অধিনায়ক মেজর তানবির, উপ অধিনায়ক ক্যাপ্টেন আশিক, মেডিকেল অফিসার ক্যাপ্টেন তানজিল ও ক্যাপ্টেন মানিয়াসহ সেনাবাহিনী পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন​।​।
দিনব্যাপী এ কর্মসূচিতে পাহাড়ি জনগোষ্ঠীর দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, শিক্ষার্থীদের ক্রীড়া ও শিক্ষা সামগ্রী, গাছের চারা বিতরণ করা হয়েছে।সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট