বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান খাগড়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় কুতুবজোমে পুলিশে হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপি নেতা কারাগারে উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী:: মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (প্রকল্প বাস্তবায়ন-১ শাখা) যুগ্মসচিব মোঃ সাইদুজ্জামান।

৭ অক্টোবর তিনি সরেজমিনে হাসপাতালটিতে উপস্থিত হয়ে সার্বিক চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শনকালে যুগ্মসচিব আইসো (ISO) প্রকল্পের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা—বিশেষ করে সিজারিয়ান অপারেশন, গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি যাচাই করেন। এছাড়া তিনি হাসপাতালের নিউবর্ন স্ট্যাবিলাইজেশন ইউনিট (NSU), ক্যাঙ্গারু মাদার কেয়ার (KMC), সিভিয়ার একিউট ম্যালপুষ্টি বা ‘স্যাম’ (SAM) ওয়ার্ড এবং জেনারেল সার্জারি বিভাগসহ হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আজমল হুদা এবং ডেন্টাল সার্জন ডাঃ মোঃ সুজা উদ্দীন ফারুক সোহান,মনির বিন সুলতানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
​পরিদর্শন শেষে যুগ্মসচিব মহেশখালীর সাধারণ ও প্রান্তিক জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট