মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর পুরান বাজার পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকেও অনেকে নির্বাচনী আমেজ উপভোগ করতে পুরান বাজারে উপস্থিত হন।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই পুরান বাজার এলাকায় ছিল উৎসবের আবহ। প্রার্থীদের সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে বাজার প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। তবে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও গ্রামপুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে দায়িত্ব পালন করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও নির্বাচন পর্যবেক্ষণ করেন।

পুরান বাজার পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৭৪ জন। এর মধ্যে মোট ২৪২টি ভোট কাস্ট হয়েছে।

সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আনারস প্রতীকে মোহাম্মদ ফরহাদুল ইসলাম ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মহসিন চেয়ার প্রতীকে ৩৩ ভোট এবং আফলাতুন সওদাগর হরিণ প্রতীকে ২৬ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকে মোহাম্মদ খোকন ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী লেদু মিয়া গোলাপ ফুল প্রতীকে ৬৭ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায়
সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুল মজিদ রিয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। মোরগ প্রতীকে আল আকিব নুর ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে মো. রাসেল সওদাগর ৯১ ভোট এবং আপেল প্রতীকে নাজেম উদ্দীন ৫৩ ভোট পেয়েছেন।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে কাতলা মাছ প্রতীকে নুরুল হোছাইন সওদাগর ১৮৬ ভোট, জগ প্রতীকে জামাল হোছাইন ১৬৫ ভোট, রিক্সা প্রতীকে প্রভাস কান্তি শীল ১৫৭ ভোট এবং আম প্রতীকে মোহাম্মদ ফরহাদ ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে সোমবার সন্ধ্যায় প্রিসাইডিং অফিসার মাস্টার আনোয়ার হোছাইন আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনকে ঘিরে দিনভর প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত কমিটির মাধ্যমে মাতারবাড়ীর ঐতিহ্যবাহী পুরান বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটাররা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট