মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

চট্টগ্রামে সিডিএর সমানে ফুটপাতজুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

আবুল কালাম, চট্টগ্রাম অফিস:: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান কার্যালয়ের সামনের ফুটপাত ও আশপাশের এলাকা জুডে অবৈধ  দোকানপাট  স্থাপনা উচ্ছেদ পূর্বক দখল মুক্ত করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের সরাসরি তদারকিতে অভিযান পরিচালিত হয়।

সিডিএ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংস্থাটির প্রধান কার্যালয় ঘিরে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গড়ে ওঠায় ভবনের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা এবং সাধারণ পথচারীদের চলাচলে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, কোনোভাবেই সিডিএ ভবনের আশপাশে অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। দখল প্রক্রিয়ার সঙ্গে কোনো ব্যক্তি বা চক্র জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকারি ও সেবাধর্মী প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল হয়ে গেলে একদিকে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়, অন্যদিকে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয় এবং যানজটেরও সৃষ্টি হয়। নগরবাসীর স্বার্থে ও নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে সিডিএ চেয়ারম্যান শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন র‌্যাম্প এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট