বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে ৬তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ, যুবককে হেফাজতে নিল পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: কক্সবাজারের মহেশখালীতে একটি ৬তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া এক যুবককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে মহেশখালী থানার পূর্বপাশে অবস্থিত কুতুবউদ্দিনের ৬তলা বিশিষ্ট ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মহেশখালীর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিন ও সাবেক মহিলা মেম্বার নার্গিসের ছেলে মুন্না ভবনের ছাদে উঠে আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় নিউরনের স্টাফ রিপন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তবে কী কারণে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। পরিবারের সদস্যরাও এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট