মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালী উপজেলা পরিষদের মাসিক  সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের, স্টাফ রিপোর্টার মহেশখালী (কক্সবাজার):: মহেশখালী উপজেলা উপজেলা পরিষদের মাসিক সমন্বয়  সভা  বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত  হয়েছে । সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ  সংকট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ  অবকাঠামো  এবং বিভিন্ন সরকারি  প্রকল্পের অগ্রগতি  নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায়  প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন-

কক্সবাজার-২  (মহেশখালী-কুতুবদিয়া)  আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

তিনি বলেন,মহেশখালীর উন্নয়নকে আরও গতিশীল করতে সকল  সরকারি  দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে  হবে।  জনসাধারণ  যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায়, সে  বিষয়ে  সংশ্লিষ্ট  কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম,এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি,ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  এবং  সংশ্লিষ্ট  দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা  উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

বিশেষ করে  বিদ্যুৎ সমস্যার কারণে জনভোগান্তি,বর্ষা মৌসুমে  সড়ক যোগাযোগের দুরবস্থা,উপকূলীয় এলাকার দুর্যোগ ঝুঁকি

এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ আরও বলেন, মহেশখালী দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা  রাখছে।  মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও বিভিন্ন মেগা  প্রকল্পকে ঘিরে এ অঞ্চলের গুরুত্ব বহুগুণ বেড়েছে।

তাই সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অবকাঠামোগত  উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সভায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট ও ৩৩ কেভি লাইনের ত্রুটিজনিত  সমস্যা  সমাধানে  সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

একইসঙ্গে স্বাস্থ্যখাতে দালালমুক্ত পরিবেশ  নিশ্চিত করা, শিক্ষা  প্রতিষ্ঠানে  নিয়মিত পাঠদান বজায় রাখা এবং বিভিন্ন  সরকারি  সামাজিক  নিরাপত্তা  কর্মসূচির কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময়  বিভিন্ন  সরকারি  দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বক্তব্য দেন।

সভায়  সরকারি  উন্নয়ন প্রকল্পসমূহের  অগ্রগতি পর্যালোচনা  করা হয়  এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন,জনসেবার মানোন্নয়ন এবং জনগণের ভোগান্তি নিরসনে প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে  আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট