শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ইয়াবা ও হত্যাচেষ্টার মামলায় ৯ পরোয়ানাভুক্ত সালাউদ্দিন চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার মহেশখালীর তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব নিয়ে হাইকোর্টের রুল হাত ধোয়ার অভ্যাস গড়তে মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন বর্নিল আয়োজনে বান্দরবানে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা পালংখালীতে রোহিঙ্গা সন্ত্রাসী দিয়ে বসতভিটা দখলে নিতে হামলা-ভাংচুর অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বান্দরবানের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী সমাজকল্যাণ সমিতি ও পাঠাগারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু সহকর্মীর স্মৃতিতে আবেগঘন শ্রদ্ধা, রিয়াদ আরাফাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আতাউল্লাহ বুখারী

বড় মহেশখালীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কঠোর অবস্থান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী (কক্সবাজার):: মহেশখালী উপজেলার বড় মহেশখালী  এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে অবৈধভাবে নির্মিত সড়ক বাঁধ উচ্ছেদ  অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসনের নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে প্রধান সড়কসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ  সড়কের পানি  নিষ্কাশনের পথ উন্মুক্ত করা হয়।

ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই বড় মহেশখালী এলাকার বিভিন্ন সড়কে পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।বিশেষ করে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে অবৈধভাবে সড়ক বাঁধ নির্মাণ করায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়।

এতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি কৃষিজমি, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান  পানিবন্দি হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

পরিস্থিতি  ক্রমশ  অবনতির দিকে গেলে উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।

অভিযানে অবৈধভাবে নির্মিত সড়ক বাঁধ অপসারণের মাধ্যমে  পানি  চলাচলের  পথ পুনরায় সচল করা হয়।

এতে বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দ্রুত নেমে যেতে  শুরু  করেছে   বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বড় মহেশখালী এলাকায় যেসব স্থানে এখনো অবৈধ সড়ক বাঁধ রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

একই সঙ্গে  ভবিষ্যতে কেউ যেন জনদুর্ভোগ সৃষ্টি করে এ ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে  জড়িতদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হবে   বলেও   প্রশাসনের   পক্ষ  থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে নজরদারি   বাড়াতে    সংশ্লিষ্ট    ইউনিয়ন  পরিষদকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন।

এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর   সদস্য, জনপ্রতিনিধি  ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে সময়ো পযোগী   উল্লেখ   করে   দ্রুত অবশিষ্ট অবৈধ বাঁধ অপসারণের দাবি জানান।তাদের মতে,পরিকল্পিত ড্রেনেজ  ব্যবস্থা  ও নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট