মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীর দুই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শন করলেন এমপি আলমগীর ফরিদ

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: মহেশখালী কলেজ ও মহেশখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

​শনিবার (৪ জুলাই) তিনি পৃথকভাবে এই দুইটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে সংসদ সদস্য পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও পরীক্ষা পরিচালনা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।

​এ সময় কেন্দ্র দুটিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পরীক্ষার এই সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে দায়িত্বরত সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এমপি আলমগীর ফরিদ।

​পরিদর্শনকালে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব, সরকারের নিয়োজিত পরিদর্শক, কলেজের অধ্যক্ষসহ পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট