মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

বৈরী আবহাওয়ায় মহেশখালী-কক্সবাজার নৌপথে সি-ট্রাক চলাচল বন্ধ!

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী (কক্সবাজার):: বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মহেশখালী-কক্সবাজার নৌপথে সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।

০৬ জুলাই রোববার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন পরিস্থিতি পরিদর্শন ও তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়,বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়ার কারণে নৌপথে ঝুঁকি বেড়ে যাওয়ায় যেকোনো দুর্ঘটনা এড়াতে সি-ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সি-ট্রাকসহ মহেশখালী টু কক্সবাজার নৌপথে যাত্রীবাহী সকল নৌযানে চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে যাত্রীদের অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আকস্মিকভাবে সি-ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহেশখালী ও কক্সবাজারগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে যাতায়াতকারী মানুষকে বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার সময় দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের দুর্ভোগ বেড়ে যায়। তারা নিরাপদ ও স্থায়ী নৌ যোগাযোগ ব্যবস্থার দাবি জানান।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সি-ট্রাকসহ যাত্রীবাহী নৌযান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট