শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালী: সম্ভাবনার দ্বীপ থেকে কৌশলগত অর্থনৈতিক হাবে উত্তরণের গল্প উন্নয়নের মহাযজ্ঞে কতটা বদলেছে মানুষের জীবন? মহেশখালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত উদীয়মান প্রতিভা ইয়াসার আহমদ জীমের অকাল প্রয়াণে মহেশখালীজুড়ে শোক;  দুর্ঘটনার কারণ অনুসন্ধানের দাবি! মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুঃ পরিবারের দাবি পিটিয়ে হত্যা,তদন্তে পুলিশ! উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশু অপহরণ: আরও তিনজন গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শিক্ষার্থীদের পাশে পুলিশ: নেতিবাচক ধারণা ভাঙতে কক্সবাজারে পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ! প্রতিশ্রুতি মিলেছে,মূল্য মেলেনি, মন্ত্রী-এমপির আশ্বাসের পরও বাড়েনি লবণের দাম, সংকটে হাজারো প্রান্তিক চাষী! মানবিকতার আড়ালে স্বার্থের বাণিজ্য: দুর্যোগ আর অসহায়ত্বকে পুঁজি করার উৎসব! অনলাইন শপ Optiluxbd-এর প্রতারণা: লটারিতে জেতা বাইক ১ বছরেও পাননি রোহিঙ্গা যুবক একারাম

মহেশখালীতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: কক্সবাজারের মহেশখালীতে চলতি অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে স্থানীয় মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে এলাকার নির্বাচিত ৯ জন মৎস্য চাষীর হাতে এসব সরকারি সহায়তা ও উপকরণ তুলে দেওয়া হয়।

​আজ ৭ই জুলাই দুপুর ২টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। তিনি চাষীদের হাতে উপকরণগুলো তুলে দেন এবং উপজেলার মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ এবং মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার। এ সময় বক্তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই উপকরণগুলো কাজে লাগিয়ে চাষীরা যাতে স্বাবলম্বী হতে পারেন সেই আশা ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ এরশাদ উল্লাহ সহ স্থানীয় মৎস্য বিভাগের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপস্থিত কর্মকর্তারা জানান, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষের আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে এবং প্রান্তিক চাষীদের উৎসাহিত করতেই সরকারের এই প্রকল্প চলমান রয়েছে এবং আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট