মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

১০-১৫ বছরেও মেলেনি সমাধান, মাতারবাড়ী নতুন বাজারের জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: মহেশখালী উপজেলার মাতারবাড়ী নতুন বাজারের পুরাতন কাজী অফিসের সামনের সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে বর্ষার পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যায়। এরপর প্রায় ১ থেকে ২ ফুট কাদা-পানি জমে থেকে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত জনভোগান্তির সৃষ্টি করে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিবার বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ চরম আকার ধারণ করে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে তারা। একই সঙ্গে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। সড়কে দীর্ঘদিন নোংরা পানি জমে থাকায় মশার উপদ্রব বাড়ছে এবং ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত ও মশাবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, গত ১০ থেকে ১৫ বছরে একাধিক জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সমস্যাটির স্থায়ী সমাধান হয়নি। নির্বাচনের আগে ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচন শেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করেন। তাই দ্রুত একটি আধুনিক ও কার্যকর ড্রেন নির্মাণ করে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আগামী দিনে জনপ্রতিনিধি হতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু নির্বাচনের সময় প্রতিশ্রুতি নয়, জনগণের দীর্ঘদিনের এই দুর্ভোগ দূর করতে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের সমস্যার সমাধান নিশ্চিত হলেই জনপ্রতিনিধিদের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট