শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালী: সম্ভাবনার দ্বীপ থেকে কৌশলগত অর্থনৈতিক হাবে উত্তরণের গল্প উন্নয়নের মহাযজ্ঞে কতটা বদলেছে মানুষের জীবন? মহেশখালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত উদীয়মান প্রতিভা ইয়াসার আহমদ জীমের অকাল প্রয়াণে মহেশখালীজুড়ে শোক;  দুর্ঘটনার কারণ অনুসন্ধানের দাবি! মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুঃ পরিবারের দাবি পিটিয়ে হত্যা,তদন্তে পুলিশ! উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশু অপহরণ: আরও তিনজন গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শিক্ষার্থীদের পাশে পুলিশ: নেতিবাচক ধারণা ভাঙতে কক্সবাজারে পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ! প্রতিশ্রুতি মিলেছে,মূল্য মেলেনি, মন্ত্রী-এমপির আশ্বাসের পরও বাড়েনি লবণের দাম, সংকটে হাজারো প্রান্তিক চাষী! মানবিকতার আড়ালে স্বার্থের বাণিজ্য: দুর্যোগ আর অসহায়ত্বকে পুঁজি করার উৎসব! অনলাইন শপ Optiluxbd-এর প্রতারণা: লটারিতে জেতা বাইক ১ বছরেও পাননি রোহিঙ্গা যুবক একারাম

কালারমারছড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দকৃত চালের (জিআর) অংশ হিসেবে ১৩ জুলাই সকাল ১০টায় কালারমারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। দূর্যোগকবলিত এলাকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি করে এই জিআর (গ্রাটিউইটাস রিলিফ) চাল প্রদান করা হয়েছে।

​চাল বিতরণকালে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আবু আহমেদের উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিতরণ কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আনন্দ বড়ুয়া সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আবু আহমেদ জানান, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কালারমারছড়া ইউনিয়নের বহু মানুষ পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী দূর্যোগে ক্ষতিগ্রস্ত একটি পরিবারও যেন খাদ্যের সংকটে না পড়ে, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট ক্ষতিগ্রস্তদের মাঝেও সরকারি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

​এদিকে হঠাৎ অতিবৃষ্টিতে বিপাকে পড়া অসহায় পরিবারগুলো এই দূর্যোগ মুহূর্তে সরকারি খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি সাপেক্ষে এই সাহায্য বিতরণ করা হচ্ছে এবং আগামীতেও এই ধরনের জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট