মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীর হোয়ানকে বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী এম আবদুল মতিনের মানবিক সহায়তা

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং অনেক পরিবারের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এমন পরিস্থিতিতে ১৩ জুলাই হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম আবদুল মতিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের খোঁজখবর নেন। এ সময় তিনি হরিয়ারছড়া বেড়িবাঁধ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বলে জানিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। যতদিন প্রয়োজন, ততদিন অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।

এম আবদুল মতিন আরও জানান, হরিয়ারছড়াসহ হোয়ানক ইউনিয়নের যেসব এলাকায় দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, পর্যায়ক্রমে সেসব এলাকাতেও সহযোগিতা কার্যক্রম চালানো হবে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে এমন মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

চেয়ারম্যান পদপ্রার্থী এম আবদুল মতিনের দাবি, তাঁর এই মানবিক উদ্যোগ একটি চলমান কার্যক্রম এবং হোয়ানক ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট