শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ইয়াবা ও হত্যাচেষ্টার মামলায় ৯ পরোয়ানাভুক্ত সালাউদ্দিন চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার মহেশখালীর তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব নিয়ে হাইকোর্টের রুল হাত ধোয়ার অভ্যাস গড়তে মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন বর্নিল আয়োজনে বান্দরবানে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা পালংখালীতে রোহিঙ্গা সন্ত্রাসী দিয়ে বসতভিটা দখলে নিতে হামলা-ভাংচুর অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বান্দরবানের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী সমাজকল্যাণ সমিতি ও পাঠাগারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু সহকর্মীর স্মৃতিতে আবেগঘন শ্রদ্ধা, রিয়াদ আরাফাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আতাউল্লাহ বুখারী

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কক্সবাজার-২ আসনের এমপি মাহফুজ উল্লাহ ফরিদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের, নিজস্ব প্রতিবেদক মহেশখালী,(কক্সবাজার):: ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের অংশ হিসেবে তাঁকে এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন, উন্নয়ন প্রকল্প তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের মাধ্যমে সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

​বিশেষজ্ঞদের মতে, মহেশখালী ও কুতুবদিয়া বাংলাদেশের অন্যতম উপকূলীয় এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। এই অঞ্চলে নদীভাঙন রোধ, উপকূলীয় বেড়িবাঁধের উন্নয়ন, জোয়ার-ভাটার প্রভাব, জলাবদ্ধতা, লবণাক্ততার বিস্তার, খাল পুনঃখনন, সুপেয় পানির সংকট এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এই অবহেলিত উপকূলীয় এলাকার একজন সংসদ সদস্যের অন্তর্ভুক্তি স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় অত্যন্ত ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

​এদিকে এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের এই মনোনয়নের খবরে মহেশখালী ও কুতুবদিয়ার বিভিন্ন মহলে তীব্র সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি উপকূলীয় অঞ্চলের টেকসই পানি ব্যবস্থাপনা, নদী ও খাল সংরক্ষণ, বেড়িবাঁধ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জোরালো উদ্যোগ নেবেন। এর ফলে এই জনপদের দীর্ঘদিনের পানি সম্পদ-সংশ্লিষ্ট সমস্যা ও উন্নয়ন চাহিদাগুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট