শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ইয়াবা ও হত্যাচেষ্টার মামলায় ৯ পরোয়ানাভুক্ত সালাউদ্দিন চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার মহেশখালীর তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব নিয়ে হাইকোর্টের রুল হাত ধোয়ার অভ্যাস গড়তে মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন বর্নিল আয়োজনে বান্দরবানে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা পালংখালীতে রোহিঙ্গা সন্ত্রাসী দিয়ে বসতভিটা দখলে নিতে হামলা-ভাংচুর অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বান্দরবানের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী সমাজকল্যাণ সমিতি ও পাঠাগারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু সহকর্মীর স্মৃতিতে আবেগঘন শ্রদ্ধা, রিয়াদ আরাফাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আতাউল্লাহ বুখারী

মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে এক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ ১৫ জুলাই সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​মহেশখালী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ওমর ফারুকের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. গিয়াস উদ্দিন চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল, মহেশখালী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ইলিয়াস এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবাল।

​সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের আঙিনায় চারাগাছ রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট