মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: মহেশখালী উপজেলার শাপলাপুর জেএমঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইছার লিটনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই সকাল ১০ টায় অনুষ্ঠিত

প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধান শিক্ষকের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রধান শিক্ষকের ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র‍্যালি বের হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট