শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ইয়াবা ও হত্যাচেষ্টার মামলায় ৯ পরোয়ানাভুক্ত সালাউদ্দিন চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার মহেশখালীর তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব নিয়ে হাইকোর্টের রুল হাত ধোয়ার অভ্যাস গড়তে মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন বর্নিল আয়োজনে বান্দরবানে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা পালংখালীতে রোহিঙ্গা সন্ত্রাসী দিয়ে বসতভিটা দখলে নিতে হামলা-ভাংচুর অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বান্দরবানের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী সমাজকল্যাণ সমিতি ও পাঠাগারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু সহকর্মীর স্মৃতিতে আবেগঘন শ্রদ্ধা, রিয়াদ আরাফাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আতাউল্লাহ বুখারী

মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘মিন্টু বাহিনী’র প্রধান মিন্টুকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে মহেশখালীর একটি দুর্গম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল মিন্টুর আস্তানাটি ঘেরাও করে। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া উইং জানিয়েছে, আটক মিন্টু দীর্ঘদিন ধরে মহেশখালী ও আশপাশের উপকূলীয় এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, মিন্টুর আটকের খবরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির অনুভূতি দেখা দিয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক মিন্টুকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মহেশখালী থানায় হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট