মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে চলতি অর্থ বছরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: মহেশখালীতে ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ(৩য় পর্যায়ের) প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুরে মৎস্য চাষীদের উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে এলাকার মৎস্য চাষীর হাতে এসব সরকারি সহায়তা ও উপকরণ তুলে দেওয়া হয়।

২১ জুলাই দুপুরে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। তিনি চাষীদের হাতে উপকরণগুলো তুলে দেন এবং উপজেলার মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ এবং মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার। এ সময় বক্তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই উপকরণগুলো কাজে লাগিয়ে চাষীরা যাতে স্বাবলম্বী হতে পারেন সেই আশা ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ এরশাদ উল্লাহ সহ স্থানীয় মৎস্য বিভাগের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপস্থিত কর্মকর্তারা জানান, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষের আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে এবং প্রান্তিক চাষীদের উৎসাহিত করতেই সরকারের এই প্রকল্প চলমান রয়েছে এবং আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট