মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে শ্রীলঙ্কার বোট উদ্ধার, আশ্রয়ে পিতা ও পুত্র; মালামাল লুটে রহস্য

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী (কক্সবাজার):: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের গভীর সাগরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় ফিশিংবোট মালিক জিয়াউর রহমান। মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে তিনি ও তাঁর বোটের জেলেরা সাগরে ভাসমান অবস্থায় থাকা একটি বিকল ড্যানিশ বোট এবং তাতে আটকে পড়া পিতা-পুত্র দুই জেলেকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন। তবে মানবিক এই উদ্ধার অভিযানের পাশাপাশি উদ্ধার হওয়া বোটের মালামাল লুটের অভিযোগ ঘিরে নতুন প্রশ্নেরও জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, বোটটিতে থাকা কিছু মূল্যবান মালামাল নিখোঁজ রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট গভীর সাগরে মাছ আহরণ শেষে উপকূলে ফিরছিল। এ সময় ‘গুলিরধার’ নামক সমুদ্র এলাকায় একটি ড্যানিশ বোটকে দীর্ঘ সময় ধরে ভাসমান অবস্থায় দেখতে পান জেলেরা। কাছে গিয়ে দেখা যায়, বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে এবং তাতে থাকা পিতা-পুত্র দুই জেলে অসহায় অবস্থায় সাহায্যের অপেক্ষায় রয়েছেন। মানবিক বিবেচনায় জিয়াউর রহমানের ফিশিংবোটের মাঝি-মাল্লারা বিকল বোটটিকে নিজেদের বোটের সঙ্গে বেঁধে উদ্ধার করেন এবং দুই জেলেকে নিরাপদে মহেশখালীতে নিয়ে আসেন। উদ্ধার হওয়া পিতা-পুত্র দুই জেলে কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে জিয়াউর রহমানের নিজ বাড়িতে আশ্রয়ে থাকেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে জিয়াউর রহমান পিতা-পুত্র দুই জেলেকে মহেশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

​অন্যদিকে উদ্ধারকৃত বোটটি জিয়াউর রহমানের ফিশিংবোটের সঙ্গে বেঁধে মহেশখালীর তাজিয়াকাটা ঘাটে রাখা হয়েছে এবং সেটি বর্তমানে তাঁর তত্ত্বাবধানে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে ঘটনাস্থল ও ঘাটে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, উদ্ধারকৃত বোটে থাকা কিছু মালামাল আর পাওয়া যাচ্ছে না। তাদের ভাষ্য অনুযায়ী, বোটটির বিভিন্ন সরঞ্জাম ও মালামাল লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কী মালামাল নিখোঁজ হয়েছে এবং কীভাবে বা কখন সেগুলো হারিয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

​স্থানীয় সচেতন মহল বলছে, গভীর সাগরে উদ্ধার হওয়া বোটের নিরাপত্তা এবং তাতে থাকা মালামালের হিসাব নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক তদন্ত প্রয়োজন। একই সঙ্গে উদ্ধার অভিযানের সম্পূর্ণ ঘটনাপ্রবাহ, বোটটির প্রকৃত মালিকানা, জেলেদের পরিচয় এবং মালামাল লুটের অভিযোগের সত্যতা যাচাই করা জরুরি। স্থানীয়দের মতে, কোস্ট গার্ড, নৌপুলিশ, মেরিন ফিশারিজ বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং কোনো অনিয়ম বা অপরাধ সংঘটিত হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

​বিষয়টি নিয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সোলতান জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি শ্রীলঙ্কান মাছ ধরার নৌকা দীর্ঘ সময় সাগরে ভাসমান অবস্থায় ছিল। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নৌকাসহ দুই শ্রীলঙ্কান জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুই জেলের পরিচয় ও জাতীয়তা যাচাইয়ের কার্যক্রম চলছে। একই সঙ্গে প্রচলিত আইন, প্রশাসনিক বিধি-বিধান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট