শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ইয়াবা ও হত্যাচেষ্টার মামলায় ৯ পরোয়ানাভুক্ত সালাউদ্দিন চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার মহেশখালীর তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব নিয়ে হাইকোর্টের রুল হাত ধোয়ার অভ্যাস গড়তে মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন বর্নিল আয়োজনে বান্দরবানে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা পালংখালীতে রোহিঙ্গা সন্ত্রাসী দিয়ে বসতভিটা দখলে নিতে হামলা-ভাংচুর অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বান্দরবানের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী সমাজকল্যাণ সমিতি ও পাঠাগারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু সহকর্মীর স্মৃতিতে আবেগঘন শ্রদ্ধা, রিয়াদ আরাফাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আতাউল্লাহ বুখারী

মহেশখালীতে অতিরিক্ত দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি) নিলয়: ভূমি সেবায় নতুন আশার আলো

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের | নিজস্ব প্রতিবেদক, মহেশখালী:: কক্সবাজারের পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন এস এম নুরুল আখতার নিলয়। তিনি বর্তমানে পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে দুই দিন তিনি মহেশখালীতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। সাবেক সহকারী কমিশনার মোঃ আবু জাফর মজুমদার বদলি হওয়ায় ভূমি সেবার ধারাবাহিকতা রক্ষায় তাঁকে এই পদে পদায়ন করা হয়েছে।

​মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে মহেশখালী। তাই এখানে ভূমি অধিগ্রহণ, নামজারি, খতিয়ান সংশোধন ও সরকারি খাসজমি সুরক্ষার কাজ আগের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সহকারী কমিশনার হিসেবে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় অবৈধ দখল উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

​নতুন কর্মকর্তার আগমনে ভূমি অফিসে দালালচক্রের প্রভাব হ্রাস, হয়রানিমুক্ত অনলাইন সেবা এবং দ্রুত নামজারি নিষ্পত্তির আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন বাসিন্দারা। তাঁদের মতে, দক্ষতার সাথে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে এবং জাতীয় উন্নয়ন প্রকল্পগুলো আরও গতিশীল হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপবাসীর আস্থা অর্জন করবেন বলে সবাই প্রত্যাশা করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট