মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মাতারবাড়ীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল (মহেশখালী):: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজারে পুলিশ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জুলাই দিবাগত রাতে মাতারবাড়ী নতুন বাজারের পুরাতন সিএনজি স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ‘বউয়ের জ্বালা’ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার নাছির উদ্দিনের ছেলে আলফাজ (২৬) ও একই এলাকার আমির আলীর ছেলে মোঃ শাহেদ (২১)।

মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান জানান,  জুয়ার সঙ্গে জড়িত থাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এস,আই মোজাহেরুল ইসলাম ও এসআই ইকবাল হোসেনের  নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাতারবাড়ী নতুন বাজারের পুরাতন সিএনজি স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ‘বউয়ের জ্বালা’ হোটেল থেকে  দুইজনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে স্থানীয়ভাবে অনলাইন জুয়ার এজেন্ট  হিসেবে কাজ করার  তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায়  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট