মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মহেশখালী উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে দ্বিতীয় ধাপের আবেদনকারীদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই সকালে মহেশখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার—এই দুই পদে ৩০০-এর বেশি আবেদনকারী অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য যোগ্য জনবল বাছাইয়ের লক্ষ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণ করা হয়। দ্বিতীয় ধাপের আবেদনকারীদের জন্য অনুষ্ঠিত এ পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় ধাপের আবেদনকারীদের পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হবে। ফলাফলের ভিত্তিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রার্থী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও তথ্যভিত্তিক করতে সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের জন্য এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মহেশখালী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দিদার আলম জানান, প্রথম ও দ্বিতীয় ধাপের আবেদনকারীদের পরীক্ষার ফলাফল আগামী ৩০ জুলাই একসঙ্গে প্রকাশ করা হবে। ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট