
সদ্য ঘোষিত দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা কিন্ডারগার্টেন দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ইয়াছিন আরাফাত সিজান। সে মক্কা প্রবাসী বিএনপি নেতা সিরাজুল ইসলামের ছেলে। তার এই বিশেষ অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মক্কা প্রাদেশিক বিএনপির নেতৃবৃন্দ।
এক যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ জানান, সিজানের এই অসাধারণ ফলাফল তার কঠোর পরিশ্রম, মেধা ও অনন্য অধ্যবসায়ের ফসল। তার এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি মক্কা প্রবাসী বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ আনন্দিত ও গর্বিত। তিনি ভবিষ্যতে যেন তার মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে আশাবাদ ব্যক্ত করা হয়।
সিজানের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানিয়েছেন মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সভাপতি ফরিদুল আলম ফরিদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কলিম উল্লাহ করিম, মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি সাইদুর রহমান সোহাগ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, সিজানের এই অর্জন আগামী দিনের চলার পথে আরও বড় সাফল্য অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে। বার্তা শেষে তার সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চাওয়া হয়েছে।