মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

২০৯পরিবারের হাতে ১৬ লাখ ৭২ হাজার টাকা তুলে দিল ওয়ার্ল্ড ভিশন-গ্রাউস: বিতরণ অনুষ্ঠানে এমপি সাচিং প্রু জেরী

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: বান্দরবানে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে এবং গ্রাউসের বাস্তবায়নে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিকাশে ২০৯ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ৮ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৭২ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের মোবাইলের বিকাশ অ্যাপের মাধ্যমে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু, ওয়ার্ল্ড ভিশন বান্দরবানের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার এবং গ্রাউসের উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরং, বান্দরবান গ্রাউস প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাউসের পোগ্রাম অর্গানািজার সোনিয়া আফরোজ।

এ সময় সাংবাদিক,বান্দরবান পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতি গ্রস্ত পরিবার গুলো কে প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আনতেই এ আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট