মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:: পাহাড়ি অঞ্চলের পানি-সংকটাপন্ন জনগোষ্ঠীর পানি নিরাপত্তা জোরদার, টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে বান্দরবানের রাজবিলা ইউনিয়নের তঞ্চজ্ঞা পাড়ায় ৫০টি পরিবারের মাঝে ১,০০০ লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণে ৫০টি ট্যাংক বিতরণ করা হয়েছে।

World Vision Bangladesh-এর সহায়তায়, World Vision USA-এর অর্থায়নে এবং GRAUS-এর বাস্তবায়নে পরিচালিত Water Resource Management (WRM) Project-এর আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রকল্পটির উদ্দেশ্য হলো বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পরিবারের দৈনন্দিন ব্যবহারের জন্য (পানীয় হিসেবে নয়) পানির প্রাপ্যতা বৃদ্ধি, পানি সংরক্ষণ সক্ষমতা উন্নয়ন এবং রিচার্জ/ইনফিলট্রেশন পিটের মাধ্যমে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে অবদান রাখা।

এসব উদ্যোগ স্থানীয় পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং পানি সংকটের সময় পানির প্রাপ্যতা বজায় রাখতে সহায়তা করবে। এ কার্যক্রমের অংশ হিসেবে World Vision উপকারভোগী পরিবারগুলোর বিদ্যমান ঘরের ছাদ ব্যবহার করে কার্যকরভাবে বৃষ্টির পানি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের জন্য সম্পূর্ণ ব্যবস্থাপনা স্থাপনে সহায়তা করছে। এর মধ্যে রয়েছে ১,০০০ লিটার ধারণক্ষমতার পানি সংরক্ষণ ট্যাংক, প্রয়োজনীয় পাইপ, ভালভ, ফিল্টার এবং অন্যান্য আনুষঙ্গিক উপকরণ।

ট্যাংক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ ডাব্লিউ আরএম পিবিআই প্রজেক্ট ম্যানেজার কাজী গোলাম মুর্তুজা রাব্বী।
১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, রাজবিলা তংচঙ্গা পাড়া কারবারী সুধাংশু তংচঙ্গা, গ্রাউসের ডাব্লিউ আরএমও মো: মামুনুর রশীদ, গ্রাউসের ডাব্লিউ আরএমএফ মো: শহিদুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, সম্প্রদায়ের নেতৃবৃন্দ, উপকারভোগী পরিবার এবং World Vision ও GRAUS-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ বান্দরবানের পাহাড়ি অঞ্চলে পানি সংকট মোকাবিলার একটি বাস্তবসম্মত, কার্যকর ও টেকসই সমাধান। এ উদ্যোগ পরিবারের পানি সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

World Vision Bangladesh এবং GRAUS আশা প্রকাশ করেছে যে, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ উদ্যোগের স্থায়িত্ব নিশ্চিত হবে এবং ভবিষ্যতে আরও বেশি পরিবার নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার সুবিধা লাভ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট