শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ইয়াবা ও হত্যাচেষ্টার মামলায় ৯ পরোয়ানাভুক্ত সালাউদ্দিন চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার মহেশখালীর তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব নিয়ে হাইকোর্টের রুল হাত ধোয়ার অভ্যাস গড়তে মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন বর্নিল আয়োজনে বান্দরবানে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা পালংখালীতে রোহিঙ্গা সন্ত্রাসী দিয়ে বসতভিটা দখলে নিতে হামলা-ভাংচুর অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বান্দরবানের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী সমাজকল্যাণ সমিতি ও পাঠাগারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু সহকর্মীর স্মৃতিতে আবেগঘন শ্রদ্ধা, রিয়াদ আরাফাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আতাউল্লাহ বুখারী

জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া জনজীবন তুলে ধরুন: সাংবাদিকদের প্রতি ড. সুজান ভাইজ

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সাংবাদিকদের যাতায়াত, ইন্টারনেট সংযোগসহ নানা সীমাবদ্ধতা রয়েছে।

এসব চ্যালেঞ্জের মধ্যেও স্থানীয় মানুষের জীবনযাপন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাওয়া জনজীবন নিয়ে অনুসন্ধানী ও গভীর প্রতিবেদন তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রধান ড. সুজান ভাইজ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বান্দরবান প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বান্দরবান প্রেসক্লাব।

ড. সুজান ভাইজ বলেন, সাংবাদিকতা পেশায় কাজ করা যেমন কঠিন, তেমনি প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং এ পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করাও আর্থিকভাবে চ্যালেঞ্জিং।

বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকার অনেক সাংবাদিক নিয়মিত বেতন-ভাতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান না।

তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার সুযোগ রয়েছে।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই, সাংবাদিকদের নিরাপত্তা, ইংরেজি ভাষা, জলবায়ু পরিবর্তন এবং অনুসন্ধানী সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

ইউনেস্কোর বাংলাদেশ প্রধান আরও বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে শুধু রাজনীতিকেন্দ্রিক সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ ও মানুষের বাস্তব জীবনকে গুরুত্ব দিতে হবে।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় মানুষের জীবন-জীবিকা, পরিবেশ ও জনজীবনে যে পরিবর্তন ঘটছে, তা নিয়ে অনুসন্ধানী ও গভীর প্রতিবেদন করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, স্থানীয় মানুষের জীবন ও বাস্তবতার সঙ্গে জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোর যোগসূত্র তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের দৈনন্দিন সমস্যা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ জনজীবনের নানা বিষয় সংবাদে আরও গুরুত্ব পাওয়া প্রয়োজন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ অফিসের প্রজেক্ট লিড-মিডিয়া অ্যান্ড ইলেকশনস (BALLOT Project) শাকিল এম ফয়সাল, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এনএ জাকির,বান্দরবান প্রেসক্লাব সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী,সদস্য আবুল বশর ছিদ্দিকী, সদস্য মিনারুল হক, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, প্রেসক্লাব সদস্য মো. ইসহাক, প্রেসক্লাব সদস্য কৌশিক দাশ, প্রেসক্লাব সদস্য মোহাম্মদ আলী, সদস্য আলাউদ্দিন আজাদ আলিফ’সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট