মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে নানা আয়োজনে শহীদ শফিউল আলম শফির দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী (কক্সবাজার):: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহেশখালী উপজেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক এবং মহেশখালী উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মো. শফিউল আলম শফির দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ শফিউল আলম শফির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি, শ্রমিকদল এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রয়াত এই নেতার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

​আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ মো. শফিউল আলম শফি বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন সম্পৃক্ত থেকে মহেশখালীতে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন রাজনৈতিক কর্মীর জীবনে দল ও সাধারণ মানুষের প্রতি যে দায়বদ্ধতা থাকা প্রয়োজন, তাঁর কর্মকাণ্ডে তা বাস্তবায়িত হয়েছিল। বক্তারা তাঁর ত্যাগ ও শ্রমকে স্মরণ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বুখারী। তিনি শহীদ শফির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল হক চৌধুরী। তিনি বলেন, দলে যারা দীর্ঘদিন ত্যাগ শিকার করেছেন, তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে বর্তমান প্রজন্মের নেতাকর্মীরা সেখান থেকে রাজনৈতিক আদর্শ ও শিক্ষা গ্রহণ করতে পারে।

​মহেশখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মৃতিচারণ সভায় অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। বক্তারা প্রয়াত নেতার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ত্যাগী কর্মীদের স্মৃতি সংরক্ষণ করা নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে পবিত্র কোরআন খতমের পর শহীদ মো. শফিউল আলম শফির আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট