মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

পালংখালীতে আল-আরাফাহ ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তা উধাও: আতঙ্কে ভুক্তভোগীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

আজিজুল হক রানা:: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং সংশ্লিষ্ট এক কর্মচারী উধাও হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে পরিচালিত হয়ে আসা এই এজেন্ট ব্যাংকিং শাখায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের জমানো কষ্টার্জিত অর্থ জমা রাখতেন। কিন্তু সম্প্রতি গ্রাহকেরা নিজেদের হিসাব থেকে টাকা তুলতে গিয়ে হঠাৎ করেই নানা বিড়ম্বনা ও অনিয়মের মুখোমুখি হন। পরবর্তীতে দেখা যায়, গ্রাহকদের দেওয়া মূল হিসাবের সাথে রেজিস্টারের অর্থের কোনো মিল নেই এবং এর সাথেই জালিয়াতিতে জড়িত কর্মচারী গা-ঢাকা দিয়েছেন।

​হঠাৎ কর্মকর্তা উধাও হয়ে যাওয়ায় ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জমানো টাকা ফেরত পাবেন কি না—এ নিয়ে তারা চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে এবং ভুক্তভোগীরা দ্রুত ব্যাংক কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

তারা লেনদেনের যাবতীয় নথিপত্র যাচাই-বাছাই করে প্রকৃত জালিয়াতির পরিমাণ উদঘাটন, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ এবং অবিলম্বে তাদের আত্মসাতকৃত অর্থ ফেরতের জোর দাবি জানিয়েছেন। তবে ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মোট অনিয়মের সার্বিক চিত্র এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট