মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

রাঙামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে ও জবাই করে হত্যা, আটক-১

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি জেলা প্রতিনিধি:: রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় এক হৃদয়বিদারক ঘটনায় প্রতিবেশী যুবকের নৃশংসতার শিকার হয়েছে ১২ বছর বয়সী শিশু রূপন চাকমা। সে স্থানীয় জীবতলী হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার (১৭ আগস্ট) বিকেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত যুবক স্বপন চাকমাকে (২২) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

​নিহত রূপন চাকমা কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইজ্জাতলি মৌজার ভাইবোনছড়া পাড়া এলাকার বাসিন্দা লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার সুবাদে সে জীবতলীর হেডম্যান পাড়ায় খালু আশেনি কুমার চাকমার বাড়িতে অবস্থান করছিল।

​স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেল ৫টার দিকে রূপন পানি সংগ্রহ করতে প্রতিবেশীর বাড়ির কাছে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া রিমলাল চাকমার ছেলে স্বপন চাকমা তাকে আচমকা ধরে একটি ঘরের ভেতর নিয়ে যায়। সেখানে শিশুটির বুকে ধারালো চাকু দিয়ে পরপর দুটি আঘাত করা হয়। রূপন আত্মরক্ষার্থে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে অভিযুক্ত যুবক তাকে গলায় ছুরি চালিয়ে জবাই করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

​ঘটনার পরপরই খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত অভিযানে নামে। রাত ১০টার দিকে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

​নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করেছেন। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

​এদিকে ১২ বছরের এই ফুটফুটে শিশুর নৃশংস হত্যাকাণ্ডের খবরে গোটা এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী এই ঘটনার পেছনে থাকা ঘাতকের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট